× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:১৫ এএম

সোনাগাজীতে চাঁদাবাজ ও মাদকবিরোধী আলোচনা সভা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:১৫ এএম

আলোচনা সভা। ছবি : রূপালী বাংলাদেশ

আলোচনা সভা। ছবি : রূপালী বাংলাদেশ

সোনাগাজী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও চর চান্দিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (বাখরিয়া-মহেশ্চর) এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে চাঁদাবাজ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ ইফতার মহেশ্চর তেমুহনীসংলগ্ন স্থানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের জেলা সভাপতি হোসেন আহম্মেদের সভাপতিত্বে এবং পৌর সমবায় দলের সভাপতি শাহিন আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ।

এ ছাড়া যুবদল নেতা সাহাব উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন রতন, বিএনপি নেতা আবদুল কুদ্দুস, মাওলানা সাইফুল ইসলাম, গোলাম রাব্বানী, যুবদল নেতা ফখরুল ইসলাম, ওয়ার্ড কৃষক দল নেতা আবদুল শুক্কুর, ওয়ার্ড যুবদল নেতা বেলাল হোসেন মিনার এবং ফেনী জেলা জাতীয়তাবাদী পল্লিচিকিৎসক অ্যাসোসিয়েশনের সদস্য সিরাজুল হক প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাবেক মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন মুরাদ। এ সময় বক্তারা মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!