ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সভাকক্ষে এই যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আসনে ১০ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী মাজেদুর রহমান, স্বতন্ত্র সালমা আকতার, মোস্তফা মহসিন, রমজান আলী, মাহফুজুল হক সরদারসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এদিকে গাইবান্ধা-২ সদর আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ আট প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আজ যাচাই-বাছাইয়ে সিপিবির প্রার্থী মিহির ঘোষ, খেলাফত মজলিসের প্রার্থী গোলাম আজম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: আব্দুল মাজেদসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
সভায় প্রার্থী, সমর্থক ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।


