× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৮:৩৮ পিএম

পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, ৩ আসামি ছিনতাই

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৮:৩৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের হেফাজত থেকে তিনজন আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে পুনরায় অভিযান চালিয়ে আরও সাতজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) ফুলছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়ার নয়াপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালানো হয়। অভিযানের সময় কয়েকজনকে আটক করে পুলিশ। তবে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আটক ব্যক্তিদের স্বজন ও স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়।

একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে এবং সুযোগ বুঝে আটক তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে এলাকায় অতিরিক্ত অভিযান পরিচালনা করে পুলিশ এবং সাতজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নয়াপাড়া এলাকার জিল্লুর হাওলাদার (৫৫), সাগর রহমান (৩৩), মনিরুল মিয়া (২৫), জসিম মিয়া (২৭), লেবু মিয়া (৩৪), দক্ষিণ হোসেনপুর গ্রামের ছালাম মিয়া (৪৭) এবং চন্দিয়া বাথিয়াপাড়া গ্রামের আরিফুল ইসলাম (৩৩)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ছিনিয়ে নেওয়া তিনজনসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!