গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (১২ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগম নামে একজনের মৃত্যু হয়েছে। এর আগ ৬ ও ৯ মে আরও তিনজন মারা যান।
নিহতরা হলেন- উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নন্দ রানী, একই ইউনিয়নের ফুল মিয়া, ছাপরহাটি ইউনিয়নের রতনেশ্বর কুমার এবং সর্বশেষ মারা যাওয়া কঞ্চিবাড়ি ইউনিয়নের আফরোজা বেগম।
স্থানীয়রা জানান, গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নসহ কয়েকটি এলাকায় একটি বেওয়ারিশ পাগল কুকুর হঠাৎ করে হামলা চালায়। এ সময় দুই শিশুসহ ১৩ জনকে কামড়ায় কুকুরটি। যার ফলে একে একে চারজনের মৃত্যু ঘটে।
কঞ্চিবাড়ি ইউনিয়নে নরেশ বাবু বলেন, কুকুরের কামড়ে মানুষ মারা যাবে এটি কখনো ভাবিনি। চোখের সামনে এরকম দেখে খুব ভয় লাগছে। বাকি অসুস্থদের সরকারি সহযোগিতায় চিকিৎসার ব্যবস্থা করা হোক।
কঞ্চিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার বলেন, পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।


