× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৭:৩১ পিএম

বিদ্যুৎপৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৭:৩১ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎপৃষ্ট হন স্বামী বিধান চন্দ্র (৩১)। এসময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তার স্ত্রী কমলি (২৬)। পরে মাটিতে লুটিয়ে পড়ে স্বামী-স্ত্রী দুজনেই ঘটনাস্থলে মারা যান। নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটো রিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তাদের এ মর্মান্তিক  মৃত্যুর ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার  রসুলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিধান চন্দ্র ওই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। বিধান ও কমলি দম্পতির ৫ বছরের একটি  ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগে অটোরিকশা চার্জে দেয় বিধান চন্দ্র। বেলা ১২ টার দিকে সেই সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি । এ সময় তার চিৎকারে স্ত্রী কমলি এগিয়ে গেলে  বিদ্যুৎপৃষ্ট হন। এক পর্যায়ে দুজনে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই উভয়ের  মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসাইন বলেন, সকাল থেকেই বৃষ্টি পড়ছিলো। বৃষ্টির মধ্যেই নিজ বাড়িতে অটো রিকশা চার্জের পর বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে প্রথমে বিধান চন্দ্র ও পরে তার স্ত্রী কমলি বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।


 

আরবি/জেডআর

Link copied!