× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৪:৩৫ পিএম

গাইবান্ধায় ভ্যান চালককে শ্বাসরোধ করে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৪:৩৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মাঠের হাট নামক স্থানে ভ্যান চালককে হত্যা করে রাস্তার পাশের জমিতে ফেলে রেখে গেছে দৃর্বৃত্তরা।  

শুক্রবার (১১ অক্টোবর) সকালে পলাশবাড়ি পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পলাশবাড়ি থানা সুত্র জানায় ,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিন যাত্রী নিয়ে বালুয়া থেকে অটো ভ্যান চালক আলেফ উদ্দিন পলাশবাড়ির দিকে যাচ্ছিলো। পথিমধ্যে পলাশবাড়ি উপজেলার মাঠেরহাট নামক স্থানে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ধান ক্ষেতে ফেলে রাখে।

নিহত আলেফ উদ্দিনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম পিয়ারাপুরের মিয়ার বাজার গ্রামে।

হত্যাকারীরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।  আজ সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে আলেফ উদ্দিনের লাশ মর্গে পাঠিয়ে দেয়।

পলাশবাড়ি থানার ওসি জুলফিকার আলী ভুট্রু জানান,ধারনা করা হচ্ছে তাকে শ্বাশরোধ করে হত্যার পর তার কাছে থাকা অটো ভ্যানটি নিয়ে হত্যাকারীরা পালিয়ে যায়। এব্যাপারে এখনো থানায় কোন মামলা দায়ের করা হয়নি ।

আরবি/জেআই

Link copied!