× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:১১ পিএম

আবাসিক হোটেল থেকে নারীসহ ৪২ জন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৪:১১ পিএম

গ্রেপ্তারকৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তারকৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের জিরানী বাজার এলাকার ড্রিমল্যান্ড আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে জিরানী বাজার এলাকার ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালায় কাশিমপুর থানা পুলিশ। এ সময় ওই হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত থাকার সন্দেহে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারীকে গ্রেপ্তার করা হয়।

এর আগেও ওই আবাসিক হোটেলে তিনবার অভিযান চালিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, এসব অনৈতিক কাজের পাশাপাশি হোটেলটি মাদকের অভয়াশ্রম হিসেবেও গড়ে উঠছে।

এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হাসান জানান, আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৪২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Link copied!