ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঝুট গোডাউনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০১:১১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ইয়াসিন এন্টারপ্রাইজ নামক ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার সময় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ীর ছাপড়া মসজিদসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আগুন মুহূর্তের মধ্যে গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহায়তায় সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী ও মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ড্রাম্পিংয়ের কাজ চলছে। পানি সংকট থাকায় আগুন নেভাতে কিছু সময় বেক পোড়াতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।