× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:৪৬ পিএম

শ্বশুরকে ফোন দিয়ে মরদেহ নিতে বলা স্বামী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:৪৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর শ্বশুরকে ফোন করে মরদেহ নিয়ে যেতে বলার ঘটনায় পালিয়ে যাওয়া স্বামীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার আসামির নাম জালাল ওরফে দুলু (৩০)। তাকে গত মধ্যরাতে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নিহত গৃহবধূর নাম মাস্তুরা আক্তার সুমা (২৮)। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন।

র‌্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬ ডিসেম্বর রাত আড়াইটার দিকে যৌতুক ও পারিবারিক কলহের জেরে জালাল তার স্ত্রী মাস্তুরা আক্তার সুমাকে শ্বাসরোধে হত্যা করে।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত জালাল ঘরের ভেতরে মরদেহ রেখে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সে নিহতের বাবা মিরাজুল ইসলামকে ফোন করে জানায়, আপনার মেয়েকে মেরে ফেলেছি। এসে মরদেহ নিয়ে যান।

খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাব আরও জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাত ১টা ১০ মিনিটে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন নাজিমখান ইউনিয়নের রামকৃষ্ণ মণ্ডলপাড়া এলাকা থেকে অভিযুক্ত জালালকে গ্রেপ্তার করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!