× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:৪০ পিএম

গাজীপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার-মালামাল লুট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:৪০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে। তবে ৯৯৯-এ ফোনের সহযোগিতায় বসতবাড়িটি সম্পূর্ণ ভাঙচুরের হাত থেকে রক্ষা পায় ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আজিজুল ইসলাম বিগত দশ বছর ধরে পরিবার নিয়ে ঘর নির্মাণ করে সেখানে বসবাস করে আসছেন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে তার স্ত্রী ও সন্তান কালিয়াকৈরে স্ত্রীর বাবার বাড়িতে বেড়াতে যান।

এদিকে বৃহস্পতিবার সকালে আজিজুল ইসলাম ঘরে তালা লাগিয়ে কৃষিকাজে যান। এ সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে বৃহস্পতিবার দুপুরে আনোয়ার তার দলবল নিয়ে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ বাজার এলাকায় জমি দখলের উদ্দেশ্যে ১৫ থেকে ২০ জন যুবকসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল ইসলামের বসতবাড়িতে ভাঙচুর চালাযন। এ সময় বসতঘরটি ভেঙে লন্ডভন্ড করে ফেলেন। খবর পেয়ে আজিজুল দ্রুত বাড়িতে এসে ভাঙচুর দেখতে পান। বাধা দিতে গেলে তার ওপর সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়।

পরে নিরুপায় হয়ে তিনি ৯৯৯-এ ফোন করলে কিছুক্ষণ পর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে আনোয়ারের লোকজন একটি পিকআপে করে ২টি ফ্রিজ, স্বর্ণালংকার, নগদ টাকা ও আসবাবপত্র নিয়ে কৌশলে পালিয়ে যান।

খবর পেয়ে আজিজুল ইসলামের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর আনোয়ার প্রায় ৩ ঘণ্টা পর পাঁচটি মোটরসাইকেলে করে আবারও ১৫ থেকে ২০ জন যুবক নিয়ে রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই বসতবাড়িতে হামলা চালান। এ সময় পরিবারের লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া দিলে হামলাকারীরা মোটরসাইকেল ও রামদা, লাঠি, রড ফেলে দৌড়ে পালিয়ে যায়। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি মোটরসাইকেল এবং কয়েকটি রামদা, রড ও লাঠি উদ্ধার করে। এ ঘটনায় থানায় অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।

হামলাকারী আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি নিয়ে একাধিকবার থানায় অভিযোগ করা হয়েছে। তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তিনি দাবি করেন, তিনি হামলা করতে যাননি; বরং তারা তার অফিসের কার্যালয়ের সামনে গিয়ে মোটরসাইকেল ভাঙচুর চালিয়েছে। রামদা ও রড কার, তিনি জানেন না।

কালিয়াকৈর থানার অপারেশন অফিসার (ওসি) মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!