গাজীপুরের কালিয়াকৈরে কিস্তির টাকা পরিশোধের চাপ সইতে না পেরে লাল মিয়া (৫৫) নামে এক অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবারে (৩০ জানুয়ারি) উপজেলার তাল্লুক শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাল মিয়া উপজেলার তালুক শিমুলতলী এলাকার লালু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয়দের দাবি, অটোচালক লাল মিয়া বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়েছেন। এসব এনজিওর কিস্তির টাকা পরিশোধ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। সম্প্রতি দেনার চাপ আরও বেড়ে গেলে তিনি চরম হতাশায় ভুগতে থাকেন।
গতকাল শুক্রবারে রাতে কোনো এক সময় তার ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখে ফাঁসিতে ঝুলে রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) রবিউল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন