× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৫১ পিএম

যুবকের কবজি বিচ্ছিন্ন করার মামলায় গ্রেপ্তার দুই

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৫১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরে পূর্ব শত্রুতার জের ধরে ওয়াই এম সিদ্দিকী শিবলী (৩৪) নামে এক যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে জিএমপির উপ-পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ঘটনার ভুক্তভোগীর মা ফরিদা ইয়াসমিন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন: গাজীপুর মহানগরের সামান্তপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ইলিয়াস (২৮) এবং একই এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৩৫)।

পুলিশ জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে একদল দুষ্কৃতিকারী শিবলীর ওপর হামলা চালায়। ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পাশাপাশি বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে তারা।

ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত শিবলীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রোববার গাজীপুর মহানগরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!