× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:৩৫ পিএম

দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন : আইজিপি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৯:৩৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে পুলিশের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, অতীতের বিতর্কিত সময় পার করে পুলিশ এখন জনবান্ধব বাহিনী হিসেবে নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই ধারা ধরে রাখতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে তার আগমন উপলক্ষে এই সমাবেশ আয়োজন করা হয়।

আইজিপি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশের উপস্থিতি অপরিহার্য। আইনশৃঙ্খলা রক্ষা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি দেশের সর্বজনগ্রহণযোগ্য ও বিশ্বস্ত সরকারের কার্যক্রমকে কিছু ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য ম্লান করার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন এবং দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।

থানায় সেবা নেওয়ার সময় নাগরিকদের সন্তুষ্ট রাখতে পুলিশ সদস্যদের আরও আন্তরিক ও পেশাদার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন আইজিপি।

মাদক, ডিজিটাল আসক্তি ও যুবসমাজের শিক্ষা ক্ষতির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও নগরীর যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

আইজিপি আরও বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে পুলিশ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি গ্রহণ করছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করার কথা উল্লেখ করেন এবং ঈদে ঘরমুখী যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন এবং গাজীপুরের ভারপ্রাপ্ত প্রশাসক আহমদ ভূঞা। সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!