গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় খলিশাজানি এলাকায় ১৭ মার্চ ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতিকালে ৯টি ঘোড়া আটক করেছে পুলিশ। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ মার্চ) দুপুরে ঘোড়াগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
এলাকাবাসী জানান, ঘোড়া জবাইয়ের প্রস্তুতিকালে তারা ঘোড়াগুলো আটক করেন। পরে কালিয়াকৈর থানার পুলিশকে খবর দিলে খলিশাজানি এলাকা থেকে এসব ঘোড়া জব্দ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘোড়াগুলো জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, জনস্বাস্থ্য ও আইনগত বিষয় বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘোড়াগুলো মোট ৩০ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন