× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১০:১০ পিএম

টঙ্গীর বিআরটি উড়ালসড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১০:১০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়ালসড়কে চলন্ত একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গীর কাদেরিয়া গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে গাজীপুরগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৬-৫৮৩৬) বিআরটি উড়ালসড়কের কাদেরিয়া গেট এলাকার লুপ দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ আগুন ধরে যায়।

এ সময় গাড়িতে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে থাকে।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!