গাজীপুরের টঙ্গী এলাকায় মিলগেট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুন লাগার সঠিক কারণ বা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

