ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

‘দেশকে আবার স্বৈরাচারী সময়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে’

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুর থানাধীন পশ্চিম এনায়েতপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সৌজন্য সাক্ষাৎ ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে কাশিমপুর ও মৌচাক এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক ব্যক্তি দলটিতে যোগদান করেছেন। অ্যাডভোকেট আলী নাছের খানের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কাশেম মাস্টার এবং সঞ্চালনা করেন ওয়াসিফুর রহমান আসিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে কথা বলছি, যখন বিএনপি নামধারী সরকারি দল শহীদদের রক্ত অস্বীকার করছে। দেশকে আবার স্বৈরাচারী সময়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে দলীয় আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যরা এনসিপির আদর্শ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।