× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০২:৩০ পিএম

কালিয়াকৈরে ৭০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০২:৩০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় মারিয়া হোটেলে অভিযান চালিয়ে ৭০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত নাঈম আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮) এবং নাটোর সদর উপজেলার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২২)।

বুধবার (২২ এপ্রিল) সকালে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব-১।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার খাড়াজোড়া এলাকার মারিয়া খাবার হোটেলসহ বিভিন্ন হোটেলে মাদক বেচাকেনা হয়ে আসছিল।

বিষয়টি জানতে পেরে র‍্যাব-১ এর একটি চৌকস দল মঙ্গলবার রাতে ওই হোটেলে অভিযান চালায়। এ সময় অল্প পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার হরতকিতলা এলাকায় ভাইকিং পাম্পের পেছনে আলেয়া আক্তারের সিকদার মহলের একটি ভাড়া বাসার খাটের নিচে রাখা প্লাস্টিকের তিনটি বস্তা থেকে ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ২১ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে র‍্যাব সদস্যরা মাদকসহ দুই আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ও ১৯(গ) ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক খায়রুল ইসলাম জানান, র‍্যাবের উদ্ধার করা ৭০ কেজি ৭০০ গ্রাম গাঁজার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!