× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:০৯ পিএম

গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আটক

কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:০৯ পিএম

কালিয়াকৈর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

কালিয়াকৈর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে জান্নাত নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করে। এ সময় স্বামী রাজীব আহমেদকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের বান্দাবাড়ী এলাকায় রাজীব আহমেদের বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর স্বামীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দেখতে পায় গৃহবধূর মরদেহটি ঘরের বারান্দায় পড়ে আছে। এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহাটি উদ্ধার করেন।

কালিয়াকৈর থানার এসআই মুক্তার হোসেন জানান, মরদেহটি রোববার দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ সময় স্বামীকে আটক করে নিয়ে আসে পুলিশ। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!