× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ১২:১৬ পিএম

বালুবাহী ট্রাক সরানোর পর গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ১২:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে রেলক্রসিংয়ে বিকল হয়ে পড়া একটি বালুবাহী ট্রাক সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ সময় রেললাইনের ওপর ট্রাকটি বিকল হয়ে পড়লে উভয় দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি পার হওয়ার সময় বালুভর্তি ট্রাকটি হঠাৎ বিকল হয়ে রেললাইনের মাঝখানে আটকে পড়ে।

স্থানীয়রা প্রাথমিকভাবে ট্রাকটি সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এতে গুরুত্বপূর্ণ এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের মধ্যে ভোগান্তি তৈরি হয়।

খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইনের ওপর ট্রাক বিকল হয়ে যাওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাকটি সরিয়ে নেওয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!