× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০২:৩৯ পিএম

মাদক কারবারিদের বাড়িতে রং ও তালা ঝুলিয়েছে পুলিশ, গ্রেপ্তার ৩০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০২:৩৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারিদের বাড়ি চিহ্নিত করে লাল রং দিয়ে দাগ দেওয়া এবং কয়েকটি ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। অভিযানে মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন ধরে এলাকাটিতে প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগের প্রেক্ষিতে এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় বস্তির প্রায় প্রতিটি ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহভাজনদের ঘরগুলো চিহ্নিত করে লাল রং দিয়ে মার্কিং করা হয়। একই সঙ্গে কয়েকটি ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়, যাতে সেসব স্থান পুনরায় মাদক ব্যবসার জন্য ব্যবহার করা না যায়।

অভিযান চলাকালে বস্তি এলাকা থেকে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। টঙ্গীর হাজী মাজার বস্তিকে মাদকমুক্ত করতে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এলাকাবাসীর সহযোগিতায় মাদকবিরোধী এই অভিযান আরও জোরদার করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!