× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১০:০৫ এএম

চোর সন্দেহে গাজীপুরে তিনজনকে পিটিয়ে হত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১০:০৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল চোর ট্রাক নিয়ে বাগমারা এলাকায় গরু চুরি করতে আসে।

এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে মারধর করা হয়। পরে সকালে ওই তিনজন মারা যান।

কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, গরু চোর সন্দেহে স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দেয়। মারধরে তারা ঘটনাস্থলেই মারা যান। তাদের ব্যবহৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!