গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সকাল থেকেই যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত যানবাহনের কারণে মহাসড়কের বিভিন্ন অংশে ধীরগতির সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
রোববার (২৪ মে) সকাল থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় চন্দ্রা ত্রিমোড়, পল্লী বিদ্যুৎ ও আশপাশের এলাকায় যানবাহন থেমে থেমে চলাচল করছে। বিশেষ করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত যানবাহনের অতিরিক্ত চাপের কারণে সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।
নাওজোড় হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, কিছুসংখ্যক ছোট শিল্প কারখানা ছুটি হওয়ার কারণে যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে পুলিশ মহাসড়কে কাজ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন