× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৪:১৪ পিএম

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৪:১৪ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর মালেকেরবাড়ী এলাকায় একটি পোষাক কারখানার শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। রবিবার বেলা সারে ১১টার দিকে নগরীর মালেকেরবাড়ি কলম্বিয়ার সামনে হা-মীম গ্রুপের একটি পোষাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।

পুলিশ ও শ্রমিকরা জানায়, বিনা নেটিশে ৭৬জন শ্রমিককে দ্যাটস ইট ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ চাকরিচ্যুত করেন। এমনকি আইনানুযায়ী ৪মাসের বকেয়া দেয়ার নিয়ম থাকলেও দেনাপাওনা পরিশোধ না করে শ্রমিকদের চাকরিচ্যুত করেন। কারখানার সীমানা প্রাচীরে চাকরিচ্যুতদের তালিকাও দেয়ালে প্রদর্শন করা হয়।

কারখানা কর্তৃপক্ষ জানা যায়, পূর্বে যেসকল শ্রমিকরা অন্য শ্রমিকদের হামলা করেছে ও কারখানা ভাঙচুর চালিয়েছে তাদেরকেই ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসবের প্রতিবাদে সারে ১১টা থেকে দুপুর দেড়টা অবদি শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন যৌথবাহিনীর সদস্যরা। পরে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে ব্যার্থ হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (অপরাধ উত্তর) রিয়াজ উদ্দিন জানান, কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে শীঘ্রই সমাধান হবে।

আবু/এস

Link copied!