× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১২:১৮ পিএম

স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১২:১৮ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে স্ত্রী-সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-মো. নাজমুল ইসলাম (২৯), স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের ৪ বছরের সন্তান নাদিয়া আক্তার। নিহত নাজমুল টাঙ্গাইলের সখিপুর উপজেলার শুলপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শ্বশুড়ের দেয়া বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে স্বামী বসবাস করতেন। গত রাত ১১টার দিকে তারা ঘুমাতে যান। তাদের রুমের ভেতর থেকে দরজা আটকানো ছিল।

তারা ঘুম থেকে না উঠায় শ্বশুর ঘরের পেছনের জানালা টেনে নজরুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে স্ত্রী ও চার বছর বয়সি সন্তানের নিথর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আরবি/জেডআর

Link copied!