× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৬:৪১ পিএম

গাজীপুরে শ্রমিকদের অবরোধ, টিয়ারশেল–রাবার বুলেট নিক্ষেপ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৬:৪১ পিএম

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের অবরোধ। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের অবরোধ। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশিল্পের শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়ে তারা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় অবস্থিত এএ নিট স্পিন লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন।

শ্রমিকরা জানান, চলতি মাসসহ দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল ১০টার দিকে তারা কারখানার ভেতরে অবস্থান নেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে এক নারী শ্রমিক গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় ক্লিনিক ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর দুপুর সাড়ে ১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিকেল পৌনে ৩টার দিকে শ্রমিকরা আবারও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

একজন শ্রমিক বলেন, ‘দুই মাস ধরে বেতন দিচ্ছে না। বাজারে দেনা বাড়ছে, ঘরে খাবার নেই। বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।’

শিল্প পুলিশের শ্রীপুর সাবজোন ইনচার্জ আবদুল লতিফ খান বলেন, ‘শ্রমিকরা হঠাৎ সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল ব্যাহত হয়। আমরা শুরু থেকেই পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি। পরে আলোচনা করে শ্রমিকদের সড়ক থেকে সরানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা চলছে।’

Link copied!