× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৪:৪৭ পিএম

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৪:৪৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

গাজীপুরের পূবাইলে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটেছেন স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে উপস্থিত জনতা।

রোববার (৯ নভেম্বর) ভোরে পূবাইলের জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী যুবকের নাম মো. আকাশ (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর আনুমানিক ৫টার দিকে পূবাইলের খোরাইদ জয়নগর এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় আকাশের স্ত্রী তার গোপনাঙ্গ বিচ্ছিন্নের উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে গুরুতর জখম করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তখন উপস্থিত জনতা অভিযুক্ত গৃহবধূকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার ভারপ্রাপ্ত ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, ভুক্তভোগী যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!