× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৭:১৭ পিএম

গাজীপুরে কয়লা চুল্লির ২ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৭:১৭ পিএম

কয়লা চুল্লির ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

কয়লা চুল্লির ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কাপাসিয়ায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ কয়লা চুল্লির দুটি কারখানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার বারিষাব ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হকের নেতৃত্বে অভিযানে সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রকিবুল হাসান এবং কাপাসিয়া ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কাপাসিয়া থানার পুলিশ সদস্য ও আনসার সদস্যরা।

জানা গেছে, দীর্ঘদিন যাবত সবুজ বন থেকে কাঁচা কাঠ কেটে বিশেষ ধরনের চুল্লিতে পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল, যার কোনো বৈধতা নেই। এতে একদিকে যেমন বন্যপ্রাণীরা ঠিকানাবিহীন হয়ে প্রকাশ্যে বেরিয়ে আসছে, তেমনি জীববৈচিত্র্যের ওপর পড়ছে বিরূপ প্রভাব।

স্থানীয়রা জানান, অনুমতিবিহীনভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির স্তুপাকৃতির বিশেষ ধরনের চুলা থেকে নির্গত বিষাক্ত, ঝাঁজালো, দূর্গন্ধযুক্ত কালো ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ে। এতে পরিবেশ দূষিত হচ্ছিল। অনেকে শ্বাসকষ্টেও ভুগছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক বলেন, পরিবেশগত দিক থেকে কাপাসিয়া অত্যন্ত সুন্দর। পরিবেশ নষ্ট হয়—এমন কোনো কাজ আমরা হতে দেব না; আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আজকে একটি সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অবৈধ কয়লা চুল্লির দুটি কারখানায় অভিযান পরিচালনা করে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন।

Link copied!