× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:৩৯ পিএম

পতাকা নামাতে গিয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:৩৯ পিএম

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : রূপালী বাংলাদেশ

মহান বিজয় দিবসে জাতীয় পতাকা নামাতে গিয়ে গাজীপুরের টার্গেট ডেনিম অ্যান্ড ক্যাজুয়াল ওয়্যার কারখানায় জাহিদুল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর বাসন থানাধীন নাওজোর ইসলামপুর রোড এলাকায় অবস্থিত টার্গেট ডেনিম অ্যান্ড ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি মো. হারুন-অর-রশিদ।

নিহত জাহিদুল ইসলাম মৌলভীবাজারের কুলাউড়া থানার কর্মধা গ্রামের আঞ্জব আলীর ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং ওই কারখানায় জুনিয়র নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় তলার ছাদ থেকে পতাকা নামানোর সময় অসতর্কতাবশত পা পিছলে তিনি নিচে কংক্রিটের ওপর পড়ে যান এবং মাথা ও মুখে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাশের রাহাতুন্নেসা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টার্গেট ডেনিম অ্যান্ড ক্যাজুয়াল ওয়্যার কারখানার পরিচালক মিরাজুল ইসলাম বলেন, গতকাল কারখানা বন্ধ ছিল। বিষয়টি শুনেছি, এখন কারখানায় যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি মো. হারুন-অর-রশিদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসন থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!