এবার গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের দলীয় পদ থেকে গণপদত্যাগ করেছেন নেতাকর্মীরা। একযোগে সংবাদ সম্মেলন করে ৫০ নেতাকর্মী গণপদত্যাগ করেন। এই গণপদত্যাগ নিয়ে উপজেলাজুড়ে চলছে আলোচনার ঝড়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলার মহারাজপুর, ভাবড়াশুর ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীরা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন- মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি বাবুল ফকির, ভাবড়াশুর ইউনিয়ন থেকে জগদিশ চন্দ্র বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, ইউনিয়ন আ.লীগের সহসভাপতি বিধান চন্দ্রবিশ্বাস, শ্রমবিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগেরসদস্য সুরেশ মণ্ডল, ৮ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি সুজিত মণ্ডল, সাধারণ সম্পাদক সুভাষ মণ্ডল, সহসভাপতি দিলীপ কুমার মণ্ডল, সহসভাপতি স্বপন কুমার বিশ্বাস, সহসভাপতি হরন মণ্ডল, সদস্য গণপ্রতি মণ্ডল, সদস্য নিত্য বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মিলন শেখ, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র মণ্ডলসহ আ.লীগের মোট ১৭ নেতাকর্মী পদত্যাগ করেন।
অপরদিকে, বাঁশবাড়িয়া ইউনিয়ন থেকে ইউনিয়ন আ.লীগের আইনবিষয়ক সম্পাদক অনিল কৃষ্ণ বাইন, সদস্য বিজন ভক্ত, কৃষক লীগের নির্মল মণ্ডল, সদস্য নির্মল কুমার ভদ্র, সদস্য নূর ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সুশিল কুমার পোদ্দার, ইউনিয়ন আ.লীগের কোষাধ্যক্ষ শুকান্ত টিকাদার, ৮ নম্বর ওয়ার্ডের আ.লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হৃদয় কুমার সরকার, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সরোজিত সরকার, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পরিমল কৃত্তনিয়া, ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. আকরাম শেখ, ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ফেলান সরকার, ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি সমরেন্দ্র নাথ রায়, ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র বাড়ৈ, ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈ ও ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি গোবিন্দ অধিকারী।
এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি দিজেন রায়, ৭ নম্বর ওয়ার্ডের ত্রাণ সম্পাদক হারাধন বালা, ৮ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বিপ্লব ঢালী, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিহির কুমার বালা, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সুখ লাল পোদ্দার, ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বিমলেন্দু বালা, ৭ নম্বর ওয়ার্ডে সভাপতি সুকান্ত কুমার সরকার, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রবীন শীল, ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি দীলিপ বাইন, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হরশিৎ অধিকারী, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রমনী রঞ্জন বালা, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল শেখ, ৯ নম্বর ওয়ার্ড আ. লীগের সভাপতি রুপচাঁদ মৃধা, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নিজামুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড কাশালিয়া ইউনিয়ন আ.লীগের মো. মনিরুল ইসলাম মোট ৩২ জন দলীয় সব পদপদবি থেকে পদত্যাগ করেন।
তারা সবাই লিখিত বক্তব্যে বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আ.লীগের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। এখন থেকে আ.লীগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।




সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন