× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:৩৫ পিএম

বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:৩৫ পিএম

আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

আহতদের হাসপাতালে নেওয়া হয়। ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) এবং একই এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)।

গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানিয়েছেন, ঢাকা থেকে খুলনাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত ইজিবাইক মুখোমুখি সংঘর্ষের শিকার হয়।

এতে ইজিবাইকটি উল্টে মুচড়ে যায় এবং জিকার সরদার ও হাসিব শেখ নামে দুই যাত্রী নিহত হন। আহত আরও তিন যাত্রীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!