ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোপালগঞ্জের ৩ আসনই বিএনপির

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:৪৩ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬৮,৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত কে এম বাবর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৪০,০৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩,০৩৯ ভোট।

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬০,১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট।