× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:৩৫ পিএম

এমপির নির্দেশে ভ্যানের টোল আদায় বন্ধ, চালকদের স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সকালবেলা খালি পকেটে ভ্যান নিয়ে বের হওয়া ভ্যানচালক মোস্তাইন শেখ বলেন, হঠাৎ ভ্যান থামিয়ে টোলের টাকা চায় ইজারাদারের লোকজন। ১০ টাকা না দিলে যেতে দিত না। তখন নিরুপায় হয়ে পরিচিত এক লোকের কাছ থেকে ১০ টাকা ধার করে দিতে হয়েছে।

কিন্তু গত দুদিন ধরে এ রকম হচ্ছে না। কারণ, ভ্যানচালকদের থেকে ইজারাদারের লোকজন টাকা নিচ্ছে না। জানতে পেরেছি, গোপালগঞ্জ-৩ আসনের নতুন এমপি ভ্যানচালকদের থেকে টোল নিতে নিষেধ করেছেন। আল্লাহ তার মাধ্যমে আমাদের মাফ করেছেন।

টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে মোস্তাইন শেখের মতো আরও অনেক ভ্যানচালকও টোল মওকুফ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

জানা যায়, ২০১৮-১৯ সাল থেকে টুঙ্গিপাড়া পৌরসভা এলাকায় ভ্যান ঢুকলেই ইজারাদারের লোকজন ১০ টাকা করে আদায় করত। বালাডাঙ্গা ব্রিজ, পাটগাতী বাসস্ট্যান্ডের দুই পাশ এবং পাটগাতী বাজারে তারা ভ্যানচালকদের থেকে নিয়মিত টোল নিত।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী নির্বাচিত হওয়ার পর ১৪ ফেব্রুয়ারি তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ইজারাদারের লোকজনকে ভ্যানচালকদের কাছ থেকে টোল নিতে নিষেধ করেছেন।

পৌর এলাকার ভ্যানচালক তুহিন শেখ বলেন, ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাত্রা পাই বা না পাই, রোজগার হোক বা না হোক, টোল দিতে হতো। কিন্তু নতুন এমপির নির্দেশে দুদিন ধরে টাকা নিচ্ছে না ইজারাদারের লোকজন। আল্লাহ আমাদের মাফ করেছে।

চিলমারীর কুনিয়া গ্রামের ভ্যানচালক সেলিম মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে আমরা চাইছিলাম টোল বন্ধ হোক। নতুন এমপির নির্দেশের ফলে টোল নেওয়া বন্ধ হয়েছে। এতে আমরা খুবই খুশি। চৌরঙ্গী ব্রিজের টোলও বন্ধ হলে আরও ভালো হবে।

নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী বলেন, নির্বাচনের আগে গণসংযোগে ভ্যানচালকরা টোলের বিষয়টি জানিয়েছিলেন। নির্বাচিত হলে আমি তাদের কথা অনুযায়ী টোল বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম।

খেটে খাওয়া মানুষের ওপর অযৌক্তিক আর্থিক চাপ না পড়ুক, সেই জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ইজারাদারকে ভ্যানচালকদের কাছ থেকে টোল নিতে নিষেধ করেছি। সাধারণ মানুষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। তাই মানুষের জন্য কাজ করতে চাই। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী ভ্যানচালকদের কাছ থেকে টোল নেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তাই এখন তারা ভ্যানচালকদের কাছ থেকে টোল নিচ্ছে না। ইজারাদারের বর্তমান মেয়াদ শেষ হলে নতুন টেন্ডার আহ্বান করা হবে। তখন বিষয়টি স্থায়ীভাবে সমাধান করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!