× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৫৯ পিএম

বাজার পরিদর্শনে নবনির্বাচিত সংসদ সদস্য

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৩:৫৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় বাজার পরিদর্শনে গেলেন গোপালগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি জেলা শহরের বড়বাজার, ফলপট্টি, কাঁচাবাজার, চালের আড়ত ও মাছের বাজার পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক, নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন, কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার অফিসার সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ওসি মো. আনিচুর রহমান ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, আমরা খুব সতর্ক। এই সরকারের আমলে গোপালগঞ্জে কোনো সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে পারবে না। আমরা ও স্থানীয় প্রশাসন যথেষ্ট সচেতন।

এই রমজান মাসে কেউ সিন্ডিকেট করে সুবিধা নিতে পারবে না। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য আমরা নিয়মিত মনিটরিং চালাব।

তিনি আরও বলেন, সারা দেশে এ রকম পরিস্থিতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতিরিক্ত মুনাফা নেওয়া যাবে না এবং সিন্ডিকেট করে কোনো ব্যবসা করা যাবে না। সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত বাজার পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!