গোপালগঞ্জের মধুমতি নদী থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘা ধলইতলা খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নড়াইলের বড়দিয়া নৌতদন্ত কেন্দ্রের কর্মকর্তা মো. কমরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘাঘা ধলইতলা খেয়াঘাট এলাকায় ওই নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
পরে খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মহিদুলের মাধ্যমে কবরস্থ করা হয়েছে। মরদেহটি অন্য এলাকা থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


