ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোপালগঞ্জে অবৈধ তেল মজুতের অভিযোগে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৩:২৫ পিএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় অবৈধভাবে তেল মজুতের অভিযোগে ‘মেসার্স গংগা মোটরস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে তিনি জানান, অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৫০০ লিটার তেল মজুত পাওয়া যায়।

তিনি আরও জানান, এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।