× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৬:৪৯ পিএম

সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতির পদত্যাগ 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৫, ০৬:৪৯ পিএম

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা ফজর আলী। ছবি- রূপালী বাংলাদেশ

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা ফজর আলী। ছবি- রূপালী বাংলাদেশ

ভবিষ্যতে আর কখনো সংগঠনের কোনো কার্যক্রমে জড়াবেন না উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই নেতা। এ সময় তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী ফজর আলী (২৫) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলার পাটগাতী ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন। তিনি গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজর আলী বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে পাটগাতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে আমি পদত্যাগ করেছি। ভবিষ্যতে আর কখনো এই সংগঠনের কোনো কার্যক্রমে আমি জড়াব না। এখন থেকে এই সংগঠনের আমি আর কেউ না।’
 

Link copied!