ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোপালগঞ্জ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, শহরে আতংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:১০ এএম
গোপালগঞ্জ সিজেএম কোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) কোর্টের মূল ফটকের সামনে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে সিজেএম কোর্টের সামনের সড়কে এ বিস্ফোরণ হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন বলেন, রাত ৯টার কিছু পর মোটরসাইকেলে করে আসা দুজন দুর্বৃত্ত এ বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

তিনি জানান, এটা ককটেল কিনা আমরা এখনো নিশ্চিত নই। তবে গানপাউডারের মতো কিছু পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি।