× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:৪৯ পিএম

তাহেরীকে কারণ দর্শানোর নোটিশ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:৪৯ পিএম

মো. গিয়াস উদ্দিন তাহেরী

মো. গিয়াস উদ্দিন তাহেরী

ভোটের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে প্রচারণা চালানোর অভিযোগে হবিগঞ্জ-৪ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল ইসলাম তাহেরীকে এ নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, ৭ লাখ ৭০ হাজার ফলোয়ার সংবলিত ভেরিফায়েড ফেসবুক পেজ ‘The Speech’ এ প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ভোটের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে তিনি নির্বাচনি প্রচারণা চালিয়েছেন। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১খ (২) ও ৯১খ (৩) অনুচ্ছেদ এবং সংশ্লিষ্ট বিধিমালার ৩, ১৮ ও ৩০ বিধি লঙ্ঘিত হয়েছে।

নোটিশে আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় হবিগঞ্জ সার্কিট হাউজে অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, কারণ দর্শানোর নোটিশের অনুলিপি নির্বাচন কমিশনের সচিবসহ সংশ্লিষ্ট আরও সাতটি দপ্তরে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!