× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:২৯ এএম

হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত বহু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৯:২৯ এএম

হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চারগাঁও ভৈরবীকোনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ঘরের চালে ঢিল ছোড়া নিয়ে হাবিবুর রহমান টেনু ও মাসুক মিয়ার লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। 

খবর পেয়ে বাহুবল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!