× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৭:৩৯ পিএম

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৭:৩৯ পিএম

ফাইল ছবি। সংগৃহীত

ফাইল ছবি। সংগৃহীত

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, উদ্ধার কাজ সম্পন্ন হওয়ায় বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিট থেকে পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে পারাবত এক্সপ্রেস হরষপুর স্টেশনে আটকে থাকার পর ছেড়ে দেওয়া হয়।

হরষপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এরপর শায়েস্তাগঞ্জ স্টেশনে অবস্থানরত কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এছাড়া ঢাকা-চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে এবং সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আজমপুর স্টেশনে অবস্থান করছিল।

এর আগে বুধবার রাত ৯টার দিকে মনতলা এলাকায় সিলেটগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা দীর্ঘ সময় দুর্ভোগে পড়েন।

দুর্ঘটনার পর সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত বগি অপসারণ এবং রেললাইন মেরামতের মাধ্যমে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Link copied!