× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৬:১৮ পিএম

হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৬:১৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আলী (৬৫) নামে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

নিহত মোহাম্মদ আলী উপজেলার বুল্লা গ্রামের বাসিন্দা ও রুস্তম আলীর ছেলে। সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর তাকে ঢাকায় নেওয়া হলে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের সানু মিয়ার ছেলে কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার উদ্দেশ্যে সোমবার (৬ এপ্রিল) বিকেলে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

তবে বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। কথা কাটাকাটির জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষ মিলিয়ে প্রায় ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে অনেককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যেই মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক ছিল এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মোহাম্মদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!