ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২ কোটি টাকার ভারতীয় ওষুধ ও ফুচকা জব্দ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০২:৩৫ এএম
ছবি- সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে প্রায় ২ কোটি ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ ওষুধ ও ফুচকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।  দুপুরের দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ইটের নিচে বস্তার মধ্যে অত্যন্ত কৌশলে ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ ওষুধ ও ফুচকা লুকিয়ে রাখা হয়েছে।

পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২০ হাজার টাকা।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দেশীয় ওষুধ শিল্প সুরক্ষা এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।