× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:৪৩ পিএম

সীমান্তে ১৮ হাজার ভারতীয় রুপিসহ আটক ১ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:৪৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় রুপিসহ মো. আসাদ (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটকের সময় ভারতীয় ১৮ হাজার রুপি ও বাংলাদেশি ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকালে ধানুয়া-কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী সাতানীপাড়া এলাকার ১০৮৬ পিলারের কাছে তাকে আটক করা হয়।

আটকৃত মো. আসাদ ধানুয়া-কামালপুর ইউনিয়নের বালুগ্রামের আবু হোসেনের ছেলে।

জামালপুর ৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপি সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে ভারতীয় রুপি পাচার হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতানীপাড়া বিওপির বিজিবির নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে টহল দল অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে ভারতীয় রুপি বহনকারী মোঃ আসাদকে আটক করা হয়। এ সময় ভারতীয় ১৮ হাজার রুপি ও বাংলাদেশি ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

আটকের পর রাতেই মো. আসাদকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে সাতানী বিজিবির হাতে।

Link copied!