× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৪:৪৯ পিএম

মারা যাওয়া শিক্ষক হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৪:৪৯ পিএম

নিবাচনি লগো। ছবি : সংগৃহীত

নিবাচনি লগো। ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন দেড় বছর আগে মারা যাওয়া এক শিক্ষক। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশ নিতে ওই মৃত ব্যক্তির নামে চিঠি ইস্যু করে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়। 

মৃত ওই শিক্ষকের নাম আব্দুল করিম, তিনি চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। গত বছরের ৩ আগস্ট তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সুপার মো. শফিউল আলম। 

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের জারি করা চিঠি, যার সূত্র নং: ১৭,০০,০০০০,০৩৪.৩৬.০১০.২৫-৪৫০ অনুয়ায়ী জানা যায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত কর্মকর্তাদের তালিকা প্রেরণ করা হয়। যাতে ২৮০ নম্বর ক্রমিকে ওই মৃত ব্যক্তির নাম দেখা যায়। 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারণে ওই মৃত ব্যক্তির নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!