× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:৩১ এএম

জামায়াতকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না: রশিদুজ্জামান মিল্লাত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:৩১ এএম

নির্বাচনি জনসভায় রশিদুজ্জামান মিল্লাত। ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনি জনসভায় রশিদুজ্জামান মিল্লাত। ছবি : রূপালী বাংলাদেশ

ভোটারদের মন জয় করতে নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী, পাটাধোয়াপাড়া, শেখপাড়া ও আমতলী মোড়ে আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নেন মিল্লাত। এছাড়াও দিনভর ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।

নির্বাচনি জনসভায় রশিদুজ্জামান মিল্লাত বলেন, জামায়াতকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। তাদের ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ১৫ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তা নষ্ট করবেন না।

বিএনপি নির্বাচনে ২৪০ থেকে ২৫০ আসনে জয়লাভ করে সরকার গঠন করবে এবং প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। যে দল জিতে সরকার গঠন করবে, আপনাদের মূল্যবান ভোটটি তাদেরকেই দিন। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি দরিদ্র ও অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যাতে তারা স্বচ্ছলভাবে চলতে পারেন।

রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, ২০০১ সালে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে পোলাকান্দি ব্রিজ নির্মাণ করেছি। এবার নির্বাচিত হলে এ অঞ্চলকে নদীভাঙন থেকে রক্ষা করতে দেওয়ানগঞ্জ থেকে সানন্দবাড়ী পর্যন্ত নদীতে বাঁধ নির্মাণ করবো।

এছাড়াও দুই উপজেলার শিক্ষার মানোন্নয়ন এবং দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রচারণার সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!