× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:৪৫ পিএম

জামালপুরসহ তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:৪৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে জামালপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রামের ২১ উপজেলার নিরাপত্তার জন্য ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে ৩৫ বিজিবি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির সদস্যরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জামালপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার ২১টি উপজেলার ১৪টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন। ২১টি অস্থায়ী বেস ক্যাম্পের মাধ্যমে এসব এলাকায় মোট ৪৩ প্লাটুনে ৯ শতাধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে ৭ উপজেলায় ১৬ প্লাটুন, টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে ১২ উপজেলায় ১৯ প্লাটুন এবং কুড়িগ্রামের একটি সংসদীয় আসনের দুই উপজেলায় ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।’

লে. কর্নেল হাসানুর রহমান আরও বলেন, ‘সীমান্তবর্তী জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ ও কুড়িগ্রাম জেলার চররাজিবপুর ও রৌমারী উপজেলায় সেনাবাহিনী মোতায়েন না থাকায় এই চার উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।’

Link copied!