× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:১৮ পিএম

দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যাচেষ্টা, ভিডিও ভাইরাল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৪:১৮ পিএম

দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যাচেষ্টা। ছবি : ভিডিও ভাইরাল

দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যাচেষ্টা। ছবি : ভিডিও ভাইরাল

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই ও ভাতিজাকে দা নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও এলাকার জেলখানা রোডে। দা নিয়ে হত্যাচেষ্টা করার ঘটনার একটি ভিডিও মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার গোয়ালগাঁও পশ্চিম পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আবদুল কাদের টিটুর সঙ্গে তার ভাই আলী আকবরের পৈত্রিক জমি সংক্রান্ত বিষেয়ে বিরোধ চলে আসছে।

আবদুল কাদের টিটু বলেন, আমার দখলীয় ১৯ শতাংশ জমিতে মঙ্গলবার বিকেলে চাষ করতে গেলে আমার ভাই আলী আকবর এতে বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে তার হাতে থাকা ব্যাগ থেকে একটি দা (দেশীয় অস্ত্র) বের করে হেলমেট মাথায় পড়ে তিনি দা নিয়ে আমাকে ও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে তিনি চলে যান। 

তিনি আরও বলেন, আমার বাবাকে ভুলিয়ে-ভালিয়ে তিনি কয়েক কোটি টাকার জমি নিজের নামে গোপনে লিখে নিয়েছেন। এখন আমার দখলীয় জমি বেদখলের পাঁয়তারা করছেন। আমার ভাই পুলিশ সদস্য হওয়ায় তিনি দাপট দেখাচ্ছেন। তাই আমি ও আমার পরিবারের নিরাপত্তা চাই ও আমার ভাইয়ের বিচার চাই।

ভিডিও ভাইরালের পর ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগী আবদুল কাদের টিটু।

দা নিয়ে হত্যার হত্যার চেষ্টার ভিডিও ভাইরালের বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত আলী আকবরকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!