× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:৪০ পিএম

ভিজিএফের চাল উত্তোলনে অনিয়ম, যুবকের কারাদণ্ড

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:৪০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে ভিজিএফের চাল উত্তোলনে অনিয়মের অভিযোগে মো. মোতালেব মিয়া (৩৪) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মোতালেব মিয়া ওই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন। এ সময় তার সঙ্গে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণের সময় মোতালেব মিয়া অন্য ব্যক্তির নামের স্লিপ ব্যবহার করে চাল উত্তোলনের চেষ্টা করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, অভিযুক্ত ওই যুবক অন্য ব্যক্তির নামের স্লিপ ব্যবহার করে চাল উত্তোলন করছিলেন। এ সময় তার কাছ থেকে একাধিক ব্যক্তির নামের স্লিপ উদ্ধার করা হয়। ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৮ ধারায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!