× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৭:১১ পিএম

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৭:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে মারধর করে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আমিনুল ইসলামকে (৩১) মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমিনুল ইসলামের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার সুজানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে নির্যাতন করতেন। ২০২২ সালের ২৪ এপ্রিল যৌতুকের দাবিতে আমিনুল স্ত্রীকে বেধড়ক মারধর করেন।

এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা ওই দিনই দেওয়ানগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আমিনুল ইসলামকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!